. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ, ডুলাহাজারার মাঠ পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় একটি আধুনিক ও উপযোগী খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মাঠের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় উন্নয়নকাজের সম্ভাব্যতা দেখতে পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৭ জুলাই) দুপুরে প্রতিনিধি দলটি ডুলাহাজারা খেলার মাঠ পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুলাহাজারার খেলার মাঠটি আধুনিকায়নের দাবি দীর্ঘদিনের। মাঠটি উন্নত করা গেলে স্থানীয় তরুণ ও কিশোরদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা। পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়লে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও তা ভূমিকা রাখবে বলে তাঁদের আশা।

মাঠ পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সাংবাদিক ছফওয়ানুল করিম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, বিএনপি নেতা নাজেম উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও খেলোয়াড়েরা।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, ডুলাহাজারার ক্রীড়ামোদী মানুষের দীর্ঘদিনের দাবি, মাঠটিকে আধুনিক ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলা। মাঠের বর্তমান অবস্থা ও বিভিন্ন সমস্যা সরেজমিনে দেখতে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শনে এসেছে। মাঠ পরিদর্শনের পর দ্রুত উন্নয়নকাজ শুরু হবে বলে তাঁরা আশা করছেন।

স্থানীয় ক্রীড়ানুরাগীরা বলেন, মাঠটি আধুনিকায়ন করা হলে ডুলাহাজারার খেলাধুলার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

1

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

2

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

3

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

4

উখিয়া সীমান্তে পরিত্যক্ত ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

5

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

6

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

7

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

8

অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ

9

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

10

ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন

11

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়

12

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ

13

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

14

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

15

মাদকের টাকা জোগাড়ে মেয়েকে বিক্রির অভিযোগ, ৯৯৯-এ ফোনে শিশুকে

16

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা, মানতে হব

17

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯০ হাজার ইয়াবা, জঙ্গলে ব্যাগ ফেলে পালা

18

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

19

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

20