. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

কক্সবাজার- ৩ (সদর, রামু, ঈদগাঁও) আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সমাপ্ত হয়েছে।

শনিবার সকালে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই দুটি আসনের মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

এতে কক্সবাজার- ৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ভোটার স্বাক্ষরজনিত জটিলতায় স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আসনটিতে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াত ইসলামীর শহিদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া পার্থ ও আমজনতার দলের নুরুল আবছারের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

কক্সবাজার-০৪ আসনে ৫ জন প্রার্থীর মাঝে ৫ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয় । এই আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াত ইসলামীর আমীর নুর মুহাম্মদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরফাত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল,এনডিএমের সাইফুদ্দিন খালেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়৷

রিটার্নিং কর্মকর্তা মো.আ.মান্নান জানান,কক্সবাজার ৩ ও কক্সবাজার ৪ মোট ১১ প্রার্থী মনোনয়ন জমা দেয়। যাচাই-বাছাই শেষে কক্সবাজার ৩ আসনে ১ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এই দুই আসনে বাকী ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। তিনি জানান, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৫ থেকে ১১ জানুয়ারী আপীলের সুযোগ রয়েছে।

এর আগের দিন শুক্রবার বিকেলে কক্সবাজার- ১ ও ২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কাযক্রম সম্পন্ন হয়।

কক্সবাজারের ৪ টি আসনে মোট ২৩ প্রার্থী মনোনয়ন জমা দেয়। তার মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয় আর ১৮ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

1

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

2

পবিত্র শবে বরাত আজ

3

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

4

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

5

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

6

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

7

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

8

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

9

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

10

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

11

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

12

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

13

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

14

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্

15

সেন্টমার্টিনগামী জাহাজে কোস্টগার্ডের যৌথ অভিযান

16

নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎ

17

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

18

হাদির সমাধিস্থলে তারেক রহমান

19

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

20