. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে নেওয়া হলো ঢাকায়

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার কিছু পরে হুজাইফাকে বহন করা এম্বুলেন্স চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের উদ্দেশে যাত্রা করে। হুজায়ফার সাথে পরিবারের তিন সদস্য ছাড়াও একজন বিজিবি সদস্যও রয়েছেন।

চাচা শওকত আলী মুঠোফোনে বলেন, ‘রাতে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের চেষ্টা করা হলেও ঝুঁকির কারণে গুলিটি অপসারণ করা যায়নি। ডাক্তাররা সিদ্ধান্ত নেওয়ায় এখন ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। দেশবাসীর কাছে আমার ভাতিজির জন্য দোয়া চাই।’

চমেক সূত্র জানায়,হুজাইফা চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার স্বার্থে তাকে ঢাকায় স্থানান্তরের সুপারিশ করেছে।

চিকিৎসকেরা জানান, গুলিটি এখনো আফনানের মস্তিষ্কে রয়ে গেছে। মস্তিষ্কের ভেতরের চাপ (ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার) কমাতে চিকিৎসার অংশ হিসেবে তার মাথার খুলি আংশিকভাবে খোলা রাখা হয়েছে।

চমেকের আইসিইউ বিভাগের প্রধান হারুনুর রশিদ বলেন, গুলিটি মস্তিষ্কের পেছনের অংশে গুরুত্বপূর্ণ রক্তনালির খুব কাছাকাছি অবস্থানে আটকে আছে। এ অবস্থায় অস্ত্রোপচার করলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এবং প্রাণনাশের ঝুঁকি রয়েছে।

চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, রোববার বিকেল সাড়ে চারটার দিকে আহত অবস্থায় আফনানকে হাসপাতালে আনা হয়। মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি ফলে উন্নত চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার) তাকে ঢাকার নিউরোসায়েন্স পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় গত রোববার (১১ জানুয়ারি) সকালে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের কন্যা শিশু হুজাইফা আফনান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যকটের মৃত্যু

1

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

2

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

3

এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহ

4

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

5

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হা

6

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

7

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

8

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর

9

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

10

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর

11

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

12

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

13

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

14

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

15

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

16

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

17

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

18

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

19

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

20