. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাড়া-মহল্লায় মাদকের অভিযোগ, মোবাইলে জুয়ার ফাঁদে উদ্বেগ পেকুয়ার মগনামায়

পেকুয়া প্রতিনিধি

দিনের বেলায় স্বাভাবিক জনপদ। সন্ধ্যার পর বদলে যায় চিত্র। কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় মাদক, মোবাইলভিত্তিক জুয়া, চুরি ও ছিনতাইয়ের বিস্তার নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও জুয়ার কার্যক্রম চালানোর পাশাপাশি চুরি-ছিনতাইয়ে জড়িত একটি চক্রও সক্রিয় রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের বাজার পাড়া, মওলার পাড়া, হারুণ মাতবর পাড়া, নুন্যার পাড়া, মিয়াজি পাড়া, আফজলিয়া পাড়া, মাঝির পাড়া ও পশ্চিমকূলসহ বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়িকে ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগে কয়েকজনের নামও উঠে এসেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য, মাদক ব্যবসার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। বাজার পাড়া, শরতঘোনা, আফজলিয়া পাড়া, মঠকাভাঙা, শুদ্ধুখালী পাড়া, কালার পাড়া ও বেদেরবিল পাড়াকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র এসব অপরাধে জড়িত বলে অভিযোগ তাঁদের।

কয়েকজন স্থানীয় বাসিন্দার দাবি, ওই চক্রের সদস্যসংখ্যা ৪০-এর বেশি। তাঁদের কারও বিরুদ্ধে ডাকাতিসহ গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবার কেউ কেউ সুযোগ বুঝে বসতবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগেরও স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

তবে স্থানীয়দের কাছে এখন সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে মোবাইল ফোনভিত্তিক জুয়া। তাঁদের অভিযোগ, বিভিন্ন পাড়া-মহল্লায় ‘বিট’ জুয়ার এজেন্টদের মাধ্যমে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগে কয়েকজনের নাম উঠে এসেছে, যাঁরা জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন বলে দাবি করা হচ্ছে।

স্থানীয়দের আরও দাবি, এসব এজেন্টের মাধ্যমে ৫০ জনের বেশি ব্যক্তি খুচরা মোবাইলভিত্তিক জুয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। এতে তরুণদের একটি অংশও জুয়ার দিকে ঝুঁকছে বলে আশঙ্কা করছেন অভিভাবকেরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সন্ধ্যার পর বিভিন্ন নির্জন স্থান ও অলিগলিতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা ও হৈচৈয়ের কারণে সাধারণ বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। মাদকের টাকা জোগাড় করতে না পারলে কিছু মাদকসেবী চুরি ও ছিনতাইসহ অপরাধে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

মগনামা ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক রেজাউল করিম রেজা বলেন, মগনামায় মাদক ও জুয়ার একটি শক্তিশালী চক্র রয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। তাঁর মতে, এসব কার্যক্রম শুধু ইউনিয়নে সীমাবদ্ধ না থেকে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তিনি দ্রুত অভিযোগগুলোর তালিকা যাচাই করে পুলিশের অভিযান এবং একই সঙ্গে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার দাবি জানান।

মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, এলাকায় মাদক ও জুয়ার সমস্যা গুরুতর আকার ধারণ করেছে বলে তাঁরা অভিযোগ পাচ্ছেন। রাতের বেলায় চুরির ঘটনাও বাড়ে। এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করতে মাদকবিরোধী সমাবেশ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, মাদক, জুয়া ও চুরির বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় তালিকাসহ বিষয়টি জানানো হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পুরো উপজেলায় মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে অভিযান চলছে। মগনামার বাজার পাড়া থেকে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদক ও জুয়ার সঙ্গে চুরি-ছিনতাইয়ের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে রাতে পুলিশের টহল বাড়ানো, অভিযোগের ভিত্তিতে মাদক বিক্রির স্থান ও জুয়ার কার্যক্রমে অভিযান এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি

1

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্

2

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

3

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

4

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

5

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

6

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

7

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

8

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

9

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

10

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

11

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

12

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

13

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

14

উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার মামুন ত

15

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

18

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

19

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

20