. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল

পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনুভূত হয়।

প্রথম দফা ভূমিকম্পটি ঘটে রাত ৯টা ৩৪ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। দ্বিতীয় দফার কম্পন অনুভূত হয় রাত ৯টা ৫১ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ২। এ সময় কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে।

এদিকে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার তথ্য অনুযায়ী, গুগল প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ বলে জানায়। সে সময় উৎপত্তিস্থল হিসেবে মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরের একটি অঞ্চল উল্লেখ করা হয়।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরপর দুইবার কম্পনের কারণে অনেক এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

1

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

2

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

3

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

4

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

5

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

6

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

7

প্রবাসীদের এনআইডি সংশোধনে শিথিল হচ্ছে প্রক্রিয়া

8

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

9

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

10

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

11

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

12

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের ব

13

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

14

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

15

ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত

16

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩, উদ্ধার ১৮

17

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার শেষ করার আশা: শাম

18

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

19

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

20