. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানব পাচার ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ইউএনওর

উখিয়া প্রতিনিধি

‘প্রতারণার ফাঁদে বন্দি নয়, সচেতনতায় নিরাপদ আগামী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মানব পাচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইপসা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে র‍্যালি বের করা হয়। পরে ইউএনও কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, মানব পাচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, অবৈধ পথে মানব পাচার ঠেকাতে স্থানীয় জনগোষ্ঠীকে আরও সচেতন হতে হবে। মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। এভাবে সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে মানব পাচার ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব।

সভায় মানব পাচার প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন ইপসা ও আইওএমের কর্মকর্তারা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও স্থানীয় অংশীজনেরা এতে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার উপজেলার জনসেবা কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সরকারি উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উন্নয়ন সহযোগী সংস্থা ও স্থানীয় অংশীজনেরা অংশ নেন। সভায় উখিয়ার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

1

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

2

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রম

3

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

4

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

5

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

6

এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

7

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

8

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

9

সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার, আপিল বিভাগে ঝুলছে চূড়া

10

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

11

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

12

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

13

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

14

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

15

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক

16

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

17

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

18

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

19

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

20