. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. হোসেন প্রকাশ মনির আহমদকে (৪৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোয়ালিয়াপাং পাহাড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় আলী মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. হোসেন প্রকাশ মনির আহমদ ওই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে। এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

1

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

2

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

3

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

4

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

5

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

6

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

7

নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুরের মামলা, এমপির জামাতা গ্রে

8

রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে শপিংমল, মার্কেট ও দোকান

9

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

10

জেলার দশম উপজেলা মাতামুহুরী

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধু

13

তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা

14

পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্

15

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

16

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

17

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

18

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

19

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

20