. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে আহত টেকনাফের শিক্ষার্থী চমেকে ভর্তি, অবস্থা সংকটাপন্ন

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান (১২) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, “শিশুটির অবস্থা সংকটাপন্ন। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।”

রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে আহত হুজাইফা আফনানকে চমেকে আনা হয়।

হুজাইফার সঙ্গে থাকা তার চাচা শওকত আলী জানান, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ছোড়া গুলিতে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।

জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের জেরে সীমান্ত অতিক্রম করে আসা গুলিতে এই ঘটনা ঘটে।

রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয় হুজাইফা আফনান। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

1

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

2

উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্

3

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

4

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ উখিয়ার সাইফুল গ্রেপ্তার

5

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

6

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

7

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

8

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

9

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

10

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

11

রোহিঙ্গাদের ফুটবল ম্যাচ উপভোগ করলেন নিরাপত্তা উপদেষ্টা

12

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল

13

খালা বেলি ও খালু এরশাদের ইয়াবা পাচার করছিলো কলেজ ছাত্রী শরীফ

14

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

15

টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

16

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

17

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

18

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো হানিফের পাশে শাহজাহান চৌধু

19

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

20