. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের লাইটহাউজ এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে সদর মডেল থানা–পুলিশ দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, লাইটহাউজ এলাকার দারুল উলুম মাদ্রাসা–সংলগ্ন একটি ভাড়া বাসার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম শফিউল আলম পলাশ, তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

নিহতের সহকর্মী ও রুমমেট আমান উল্লাহ জানান, তিনি পলাশ ও রিফাতের সঙ্গে একই কক্ষে থাকতেন। তিনজনই স্থানীয় একটি দোকানে চাকরি করেন। ঘটনার সময় রিফাত চট্টগ্রামে অবস্থান করছিলেন এবং তিনি নিজের দোকানে ছিলেন।

পরে বাসায় এসে দেখেন, টয়লেটের ভেতরে পলাশের মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ওসি ছমিউদ্দিন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিশ্চিত হওয়া যাবে।’

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

1

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না—রাষ্ট্রদূত ব্রেন্ট

2

সস্তা দামে জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি এ দেশে চলবে না:

3

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তা

4

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

5

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

6

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

7

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

10

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

11

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

12

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

13

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর

14

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

17

চার আসনে পোস্টাল ভোটগ্রহণ সম্পন্ন, সর্বাধিক ভোট পড়েছে কক্সবা

18

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

19

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

20