. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

পেকুয়া প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের লবণ চাষীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার ২৩ জানুয়ারি সকালে উপজেলার মগনামা ইউনিয়নে একটি লবণ মাঠ পরিদর্শনে গেলে স্থানীয় লবণ চাষীরা তাকে ঘিরে ধরেন এবং সেলফি তোলার আবদার জানান।

লবণ চাষীদের অনুরোধে সাড়া দিয়ে সালাহউদ্দিন আহমদ হাসিমুখে তাদের সঙ্গে একাধিক সেলফি তোলেন। এ সময় লবণ চাষীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। 

ওই সময় লবণচাষীরা বলেন, একজন জাতীয় পর্যায়ের নেতাকে কাছে পেয়ে তারা সম্মানিত বোধ করছেন।
পরিদর্শনকালে সালাহউদ্দিন আহমদ লবণ চাষীদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। 

এ সময় তিঁনি বলেন, লবণ চাষীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ন্যায্য অধিকার ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সালাহউদ্দিন আহমদকে কাছে পেয়ে লবণচাষীরা অভিযোগের সুরে বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্য মূল্য না পাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ তাদের প্রধান সমস্যা। এসব বিষয় সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

মগনামা ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল ইসলাম বলেন, সকালে হঠাৎ মগনামা ইউনিয়নে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার এমন আগমনে হাজার হাজার প্রান্তিক চাষীরা ওনাকে স্বাদরে গ্রহণ করেছেন। তিনি এলাকার লবণ চাষীদের কথা শুনেছেন। পরবর্তীতে তিনি শিশুদের সাথে আকাশে ঘুড়ি উড়িয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

1

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

2

শহরের কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

3

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

4

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রিল কেটে ঢুকে লুট;

5

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

6

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

7

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

8

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

9

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

10

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের ব

11

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

12

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

13

ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে : বিরোধীদলীয় নেতা

14

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

15

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

16

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্যহাতি, চলছে চিকিৎসা

17

অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে-

18

নাইক্ষ্যংছড়িতে সন্দেহজনক অগ্নিকাণ্ডে চার পরিবারের সর্বস্ব ভস

19

নাফ নদীতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে টেকনাফে যুবকের পা বিচ্

20