. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

পেকুয়া প্রতিনিধি

স্বপ্ন ছিল সারা দেশে প্রথম হওয়ার। সেই স্বপ্ন পূরণ না হলেও এসএসসি পরীক্ষায় ১ হাজার ২৪১ নম্বর পেয়ে পেকুয়া উপজেলায় সবার সেরা হয়েছেন মাহাথির মোহাম্মদ আরশী। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইছে আনন্দ।

মাহাথির পেকুয়া পৌরসভার সিরাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি গ্লোরিয়াস কোচিং সেন্টারে প্রস্তুতি নিয়েছেন। তবে কোনো ব্যক্তিগত শিক্ষক তাঁর ছিল না।

আরশী জানান, স্কুল ও কোচিংয়ের পড়াশোনার পাশাপাশি নিয়মিত বাড়িতে পড়াশোনা করতেন। বাবা-মা ও শিক্ষকদের সহযোগিতা এবং দিকনির্দেশনাই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে।

তবে উপজেলায় প্রথম হওয়ার আনন্দের মধ্যেও তাঁর মনে কিছুটা আক্ষেপ আছে। আরশী বলেন, ‘আমার স্বপ্ন ছিল সারাদেশে প্রথম হওয়া। যদিও সেই লক্ষ্য পূরণ হয়নি, তবে মহান আল্লাহ যা করেন, তা কল্যাণের জন্যই করেন। ভবিষ্যতে আরও ভালো ফল করার চেষ্টা করব।’

মাহাথিরের বাবা মোহাম্মদ কায়কোবাদ চৌধুরী কোনাখালী করিমিয়া স্কুলের শিক্ষক। মা শুকতারা খানম গৃহিণী। তিন সন্তানের মধ্যে মাহাথির সবার ছোট। তাঁর বড় দুই ভাইও পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন থেকে এসএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের একজন বিজিজি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়ছেন এবং অন্যজন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একই বিষয়ে অধ্যয়নরত।

ভাইদের সাফল্যের ধারাবাহিকতায় এবার মাহাথিরও পেকুয়ার সেরা ফল করে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছেন।

নিজের সাফল্যের জন্য জিএমসি ইনস্টিটিউশন ও গ্লোরিয়াস কোচিং সেন্টারের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহাথির। বিশেষভাবে স্মরণ করেছেন বাবা-মায়ের অবদানের কথা।

তিনি বলেন, ‘বাবা বেশির ভাগ সময় কর্মস্থলে থাকলেও মা সব সময় আমার পাশে ছিলেন। আমার প্রয়োজনের বিষয়গুলো মা-বাবা সব সময় খেয়াল রেখেছেন।’

বাবা কায়কোবাদ চৌধুরী বলেন, ‘আমি বেশির ভাগ সময় স্কুলে থাকি। তবে তার মা সব সময় তাকে গাইড করেছে। বাড়িতে আলাদা শিক্ষক রাখার বিষয়ে সে আগ্রহী ছিল না। নিজের চেষ্টায় পড়াশোনা করে এমন ফলাফল করায় আমি গর্বিত।’

মাহাথিরের এই সাফল্য পেকুয়ার শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা তৈরি করেছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

1

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

2

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

3

ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত

4

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

5

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

6

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

7

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ মাসে ১৬৬ জন গ্রেপ্তার

8

টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

9

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

10

রামুর ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

11

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচ

12

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপ

13

ফুটবল কেনার টাকায় হাঁস চুরি, তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিল

14

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

15

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

16

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

17

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

18

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

19

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

20