. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-৪ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী পদত্যাগ করায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহজালাল। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ১নং প্যানেল চেয়ারম্যান।

রোববার (৪ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের স্বাক্ষরিত এক আদেশে অগ্রাধিকার ভিত্তিতে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

শাহজালাল অতীতে হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। তার এই নিয়োগকে ঘিরে স্থানীয়ভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একজন স্থানীয় সমন্বয়ক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, যেদিন নির্বাচন কমিশনার সানাউল্লাহ আইনশৃঙ্খলা সভায় ফ্যাসিস্ট ইলিমেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, সেদিনই একজন যুবলীগ নেতাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি দুঃখজনক। আমরা তার দ্রুত অপসারণ চাই।

তবে অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন, আমি ২০১৫ সালে যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমি এইমাত্র অবগত হয়েছি। তদন্ত করে প্রযোজ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে হোয়াইক্যং ইউনিয়নে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

1

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

2

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

3

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

4

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান

8

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

9

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

10

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদ

11

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

12

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

13

ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত

14

হামিদুর রহমান আযাদের স্থাবর সম্পত্তি স্ত্রীর চেয়ে কম

15

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

16

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

17

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

18

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

19

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

20