. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৬ দিন সাগরে ভেসে থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে করলো মহেশখালীর মাঝিমাল্লারা

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩৬ দিন ধরে ভাসছিল একটি বিদেশি মাছ ধরার নৌযান। অবশেষে মহেশখালীর একদল জেলের চোখে পড়ে নৌযানটি। সেখান থেকে শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে এসেছেন তাঁরা।

শনিবার (২৫ জুলাই) মাছ ধরে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোট গুলিরধার এলাকায় ভাসমান নৌযানটি দেখতে পায়। পরে নৌযানটিতে থাকা শ্রীলঙ্কার নাগরিক দুই জেলেকে উদ্ধার করা হয়। তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানা গেছে।

উদ্ধারের পর দুই জেলেকে জিয়াউর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাঁরা বর্তমানে সেখানেই আশ্রয়ে রয়েছেন। উদ্ধার করা বিদেশি নৌযানটি জিয়াউর রহমানের ফিশিং বোটের সঙ্গে বেঁধে তেলিয়াকাটা ঘাটে রাখা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকার কারণে নৌযানটিতে থাকা বিভিন্ন মালামাল লুট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এখনো প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া দুই জেলের পরিচয় ও তাঁরা কীভাবে ৩৬ দিন সাগরে ভাসমান ছিলেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

1

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

2

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

3

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

4

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

7

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

10

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

11

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

12

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

13

৯ দিনের বন্যায় কক্সবাজারে মাছ ও চিংড়ি খাতে ক্ষতি ৪৬ কোটি টাক

14

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

15

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

16

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

17

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

18

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

19

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

20