. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

বৈষম্যবিরোধী আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ জাতীয় নাগরিক পার্টিতে থাকায় (এনসিপি) থাকায় দলটির ভিত্তি অনেক মজবুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য (এমপি) নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ ছাত্রদের। আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার নামই হলো এনসিপি। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় এই দলটির ভিত্তি অনেক মজবুত।’

দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘এনসিপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ইস্যুতে আমাদের দলের অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে ‘এনসিপির যাত্রা’ বইটিতে আমাদের সব অবস্থান ও আদর্শ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে।’

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘গত দেড় বছরের অভিজ্ঞতা ও লড়াই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নেপালের মতো অস্থির পরিস্থিতি বাংলাদেশেও তৈরি হতে পারে।’ তিনি জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে সাহিত্য, গান ও সংস্কৃতির মাধ্যমে একে ফুটিয়ে তোলার পাশাপাশি নিরপেক্ষ গবেষণার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দলের সাফল্য তুলে ধরে বলেন, ‘মাত্র ৩০টি আসনে নির্বাচন করে ভোটের হিসাবে সারা দেশে তৃতীয় হওয়া এনসিপির জন্য এক বিশাল প্রাপ্তি। এই ফলাফল প্রমাণ করে মানুষ বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষায় ছিল।’

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমাদের ইতিহাস আমাদেরই লিখতে হবে। বাংলাদেশে বর্তমানে সংস্কারপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের ব্যাপক চাহিদা রয়েছে এবং এনসিপি সেই চাহিদা পূরণে কাজ করছে।’

আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট

1

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

2

পদত্যাগ করেছেন আইজিপি

3

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

4

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

5

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

6

শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মা

7

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

9

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে

10

কক্সবাজারে হঠাৎ এলপিজির দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে গ্রাহকরা

11

টেকনাফে যৌথ অভিযানে ৫০লক্ষ টাকার ইয়াবা জব্দ

12

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

13

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

16

রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যো

17

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রতিমন

18

গর্জনিয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ

19

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

20