. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তবে, তিনি কবে বিএনপিতে যোগ দেবেন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

গণঅধিকারের একটি সূত্র বলছে, বিএনপি যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্যে যাদের আসন ছাড় দিয়েছে, তাদের অনেকে ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি। কারণ হিসেবে বিএনপি মনে করছেন ধানের শীষ মার্কায় নিয়ে নির্বাচন করলে জয় অধিকতর সহজ হবে। তাই শরিকদের মধ্যে ইতোমধ্যে ৩টি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগদান করেছে। গণঅধিকার পরিষদও নির্বাচনে জয়ের কৌশলে হিসেবে ইতোমধ্যে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনের জয়ের কৌশলে হিসেবে আমরা পার্টি থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছি।

নুরুল হক নুর জানান, রাশেদ খাঁন ধানের শীষ মার্কায় নির্বাচন করলেও তিনি দলের প্রতীক ট্রাক নিয়েই নির্বাচন করবেন।

নুর ঢাকা পোস্টকে বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদের পতনে একদফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদের পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি তারা একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে আগামীতে জাতীয় সরকার গড়ব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান আরপিও বিধান অনুযায়ী জোট করলেও নিজের মার্কায় ভোট করার বিধান আছে। স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়ত সব মার্কা নিয়ে সবাই জয় লাভ করতে পারবে না। যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। যেহেতু আমরা একসঙ্গে সরকারও করব, আন্দোলন করেছি। আন্দোলন পরবর্তী গণ অভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই স্ট্যান্ডে কাজ করেছি।

গণঅধিকারের সভাপতি বলেন, আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেখান থেকে নির্বাচন করছে সেখানে নির্বাচনের জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি, তিনি ধানের শীষে নির্বাচন করবে এবং তিনি গণঅধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবেন।

রাশেদ খাঁন পদত্যাগের পর দলীয় ফোরামে আলোচনা করে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হবে বলেও উল্লেখ করে নুর।

রাশেদ খাঁনের যোগাদানের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই বিষয়ে আমি কিছু জানি না। তবে, বিএনপির একটি সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে যোগ দিতে পারেন তিনি।

এরআগে নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছে বিএলডিপির সভাপতি শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদে এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএমের) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

1

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

2

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

5

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

6

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

7

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

8

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

9

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

10

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

11

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

12

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

13

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

14

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

15

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

16

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

17

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

20