. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এএসপিকে মারধর

জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) হাদিদ হাসান হিমেল। শুক্রবার বিকেলে স্টেশনে ট্রেন থেকে নামার সময় ৪-৫ জন তরুণ তার স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তি করেন। এর প্রতিবাদ করলে তারা হিমেলকে মারধর করেন। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামে একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জামালপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাদিদ হাসান হিমেল স্ত্রী-সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে দেওয়ানগঞ্জ বাজার থেকে জামালপুর স্টেশনে আসেন। স্টেশনে ট্রেন থেকে নামার সময় কয়েকজন তরুণ তার স্ত্রীকে উদ্দেশ করে কটূক্তি করেন। এর প্রতিবাদ জানালে আটক আকাশসহ ৪-৫ জন তরুণ তাকে মারধর করেন।

পরে রেলওয়ে পুলিশ আমানুল্লাহ আকাশকে আটক করে। তার বাড়ি জামালপুর শহরের বন্দেরবাড়ি এলাকায়। আহত হিমেলকে চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হিমেল বলেন, ‘বউ-বাচ্চাসহ শ্বশুর-শাশুড়িকে নিয়ে দেওয়ানগঞ্জ থেকে এসে জামালপুর স্টেশনে নামার সময় আমার স্ত্রীকে উদ্দেশ করে বাজে কথা বললে আমি প্রতিবাদ করি। তখন তারা আমাকে মারধর করে। রেলওয়ে পুলিশের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে। অন্য দুজনের নাম-পরিচয় এখনো জানি না।’

তিনি আরও বলেন, ‘আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলের কবজির অংশে ভেঙে গেছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘আকাশ নামে একজন আটক আছে। আহত হিমেল চিকিৎসা নিয়ে ফিরে লিখিত অভিযোগ জমা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হাদিদ হাসান হিমেল বর্তমানে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন। আগামী ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার যোগদানের কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

1

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

2

যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আ

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না: চট্টগ্

5

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

8

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

9

দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানা

10

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

13

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই

14

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

15

দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

16

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

17

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

18

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

19

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

20