. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম।

আজ শুক্রবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে। সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব হিসেবে আলাউদ্দীন মোহাম্মদ এবং কোষাধ্যক্ষসহ যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পালন করবেন এস.এম. সাইফ মুস্তাফিজ। কমিটির অন্যান্য যুগ্ম সদস্যসচিব হলেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে মোট ২৪ জনকে। তারা হলেন- অ্যাড. আবদুল্লাহ আল আমীন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুশরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

1

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

2

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

3

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

4

উখিয়া সীমান্তে পরিত্যক্ত ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

5

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

6

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

7

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

8

হাদির সমাধিস্থলে তারেক রহমান

9

সুগন্ধা সৈকতে মাথা ও পা-বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার

10

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফু

11

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

12

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

15

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

16

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১,

17

অপরাধের মূলে মাদক-জুয়া, ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিক

18

৩৬ দিন সাগরে ভেসে থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে করলো মহেশখা

19

ঘুমধুম সীমান্তে অস্ত্র-গোলাবারুদ ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার, আট

20