. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি কাজল, ত্রাণ ও ৯ হাজার গাছ বিতরণ

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও ও ঈদগড়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন।

বুধবার (২৯ জুলাই) সকালে তিনি ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়ারঘোনা এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং ঝুঁকিপূর্ণ স্থানে সিসি ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙনের সমস্যা থাকলেও এর স্থায়ী সমাধান হয়নি। আগামী একনেক সভায় নদীভাঙন প্রতিরোধে বড় প্রকল্পের বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় নদী খননের উদ্যোগ নেওয়া হবে।

পরে তিনি ঈদগড় ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

একই দিনে ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়, গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন এবং কচ্ছপিয়া-গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে মোট ৯ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বর্ষা মৌসুমে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলায় প্রায় ১০ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

তিনি জানান, গত তিন দিনে রামু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ঈদগাঁও উপজেলার আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের কর্মসূচি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

1

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার, বনে অবম

2

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

3

আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

4

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

5

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

8

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

9

সেন্টমার্টিনগামী জাহাজে কোস্টগার্ডের যৌথ অভিযান

10

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

11

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রম

12

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

13

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

14

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

15

দুর্যোগের আগে প্রস্তুতি, নাইক্ষ্যংছড়িতে সমন্বিত উদ্যোগের তাগ

16

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে

17

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

18

ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত

19

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

20