. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজারের উখিয়ায় একটি বেকারিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোকানমালিকসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজারের পান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দোকানমালিক আবু নাচের কাউছার (৩৪) বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচ্যা বাজারে ‘নোমান এন্ড তামান্না বেকারী’ নামের একটি দোকানে পূর্ব শত্রুতার জেরে একদল লোক হামলা চালায়। হামলাকারীরা দা, লাঠি ও ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে বিভিন্ন পণ্য ছড়িয়ে-ছিটিয়ে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে।

এ সময় দোকানের কর্মচারী আবু জাহেদ (১৮) বাধা দিলে তাঁকে মারধর করে দোকান থেকে টেনে বের করে পাশের একটি দোকানের সামনে নিয়ে গিয়ে বেধড়ক পেটানো হয়।

কর্মচারীকে বাঁচাতে এগিয়ে গেলে দোকানমালিক আবু নাচের কাউছারকেও মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে পিঠে পরপর দুইবার আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত দুজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে আবু নাচের কাউছারকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

এ ঘটনায় আবু নাচের কাউছার উখিয়া থানায় বাদী হয়ে দায়ের করা অভিযোগে মো. শফিক, রফিক আহমদ, মো. রিফাত ও মো. ফয়সালের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, অভিযোগে উল্লেখিত ১নং বিবাদী মো. শফিককে ইতিমধ্যে আটক করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে। ‘

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

1

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়

2

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

3

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

4

সরকারি ছুটিতে আজ বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক

5

হ্নীলার মৌলভীবাজার সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১৮ বছরের

6

আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ, ডুলাহাজারার মাঠ পরিদর্শনে ক্রী

7

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

8

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

9

পাহাড়ি ঢলের তোড়ে পেকুয়ায় ধসে গেল কেরনছড়ি কালভার্ট

10

হাদির সমাধিস্থলে তারেক রহমান

11

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্যহাতি, চলছে চিকিৎসা

12

ব্রাম্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কক্সবাজার থেকে গ্রেপ্তার

13

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

14

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

15

হ্নীলায় মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ছে দোকান ও শোরুম

16

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

17

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্

18

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

19

দুর্নীতি মামলায় টেকনাফের জাফর আহমদের ৭ বছরের কারাদণ্ড

20