. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে নানা কর্মসূচি পালন করেছে দলটি।

কক্সবাজার পৌর ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বিশাল র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে অংশ নেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন লুৎফুর রহমান কাজল। পরে কক্সবাজারের ঐতিহ্যবাহী গোলদিঘিতে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও জলজ সম্পদ রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। এসময় সখসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, পরিবেশের পাশাপাশি জলজ সম্পদ রক্ষা করতে হবে। তাতেই জাতীয় অগ্রগতি নিহিত আছে।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

1

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

2

নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন

3

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

4

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার দেওয়ালধসে ৪ শিক্ষার্থীর মৃ

5

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

8

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

9

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

10

চকরিয়ার আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩

11

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর

14

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

15

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

16

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার

17

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

18

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

19

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

20