. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ সরাঞ্জাম উদ্ধার

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় আলোচিত চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জিসানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমানের নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ২৮ আগস্ট দুপুরে কোনাখালী ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণে কোনাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি জিসান চকরিয়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট গভীর রাতে কোনাখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পুরোনো দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, একটি গ্রিল কাটার রেঞ্জ, একটি দামা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামগুলো ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:  আরিফুর রহমান বলেন, চকরিয়া এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত ভাবে অভিযান অব্যাহত রেখেছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে চকরিয়া থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় গ্রেফতারকৃত জিসানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

1

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

2

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

3

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

4

স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রম

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

7

বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আং

8

পেকুয়ায় সড়ক বন্ধ করে ট্রাকে লবণবোঝাই: ট্রাকচালককে জরিমানা

9

চকরিয়ার আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩

10

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

11

দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

12

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

13

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

14

কক্সবাজারে পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে ডিআইজি

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

17

আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের আগুন

18

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

19

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

20