. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

চকরিয়া  প্রতিনিধি

সদ্য বিদায়ী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তন ‘মোহনায়’ এই গণশুনানি হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়ায় দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরপ্রশাসক এবং পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, হারবাং ও বদরখালী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

তার বদলির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চকরিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাধিক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। এসব অভিযোগের ভিত্তিতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ শামীম আল ইমরানের সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়, চকরিয়ার পৌরসভা ও উপজেলার শত শত ভুক্তভোগী নাগরিকের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও সরাসরি ভুক্তভোগীদের বক্তব্য শোনার লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, চকরিয়ায় দায়িত্ব পালনকালে তিনি যথাসাধ্য দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছেন। অভিযোগকারীদের বিষয়ে তিনি অবগত নন উল্লেখ করে তিনি বলেন, “যারা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, তারা হয়তো আমার দায়িত্বকালীন সময়ে কোনো ধরনের সুবিধা ভোগ করতে পারেনি। সে কারণেই এ ধরনের অভিযোগ এনেছে।”

গণশুনানিতে ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের মাধ্যমে অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

4

বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর

5

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

6

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

7

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

8

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা গুরুতর আহত, খবর শুনে মায়

11

আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

14

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই: আলী ইমাম

15

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

16

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

17

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

18

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

19

উখিয়ার কুতুপালং বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে তিন দ

20