. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সহপাঠীদের সঙ্গে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আরিফ উল্লাহর (১৪) মরদেহ এক দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এলে পরিবারের সদস্যরা তা শনাক্ত করেন।

নিহত আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে। সে টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্রসৈকতে যায়। সেখানে কয়েকজন ফুটবল খেলছিল, আর অন্যরা সাগরে গোসল করছিল। গোসলের একপর্যায়ে বড় একটি ঢেউয়ের ধাক্কায় আরিফ সাগরে ভেসে যায়।

সহপাঠী সাইদি তাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিল। কিন্তু তীব্র স্রোতের কারণে তাকে ধরে রাখা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই স্রোতের সঙ্গে ভেসে যায় আরিফ।

এরপর সহপাঠী, স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা সৈকতের বিভিন্ন অংশে খোঁজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে বৃহস্পতিবার দিনভর চেষ্টা করেও আরিফের সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আরিফের মরদেহ শনাক্ত করেন। পরে তাঁরা মরদেহটি বাড়িতে নিয়ে যান।

আরিফের বাবা আমান উল্লাহ বলেন, ‘গোসলের সময় ঢেউয়ের ধাক্কায় আমার ছেলে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা একজন তাকে ধরার চেষ্টা করেও স্রোতের কারণে রাখতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে মরদেহ ভেসে আসার খবর পেয়ে গিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিম মিয়া বলেন, মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়েছিল। পরে শুক্রবার কচ্ছপিয়া নৌঘাট এলাকায় তার মরদেহ ভেসে আসার খবর পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, বৃহস্পতিবার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছিল। শুক্রবার কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার মাগরিবের নামাজের পর আরিফ উল্লাহর জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

1

সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মাথার খুলি ফ্রিজে

2

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

3

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

4

২ মামলায় কারাগারে এন. আলম

5

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

8

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

9

কক্সবাজার জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা সেবা কার

10

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

11

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

12

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

13

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

14

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

15

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

18

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

19

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক

20