. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডাকাতির প্রস্তুতিকালে রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশিনসহ গ্রেপ্তার ২

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার বিভিন্ন সরঞ্জাম।

বুধবার (২১ জানুয়ারী) ভোর রাতে রামুর কাউয়ারখোপ ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাসের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার ভোর আনুমানিক ৩টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকার চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মেহেদী ও জসিমকে আটক করা হয়। তবে অন্ধকার কাজে লাগিয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া ১টি লম্বা কিরিচ, ২টি ছুরি, ২টি দা, ২টি লোহার হাতুড়ি, ১টি দুইমুখো চাইনিজ কুড়াল, ১টি তালা ও গ্রিল কাটার যন্ত্র (কাটার), ৩টি প্লাস এবং ১টি চেইনযুক্ত লোহার বিশেষ যন্ত্র জব্দ করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

1

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

2

টেকনাফে বিদেশি অস্ত্র উদ্ধার, ৩২৭ গুলিসহ রোহিঙ্গা নারী আটক

3

সস্তা দামে জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি এ দেশে চলবে না:

4

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

5

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

6

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

7

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

10

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

11

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

12

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

13

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী কোম্প

14

খরুলিয়ায় সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

15

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

16

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

17

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

20