. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে আহত

টেকনাফ প্রতিনিধি

নাফ নদীতে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামের এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জেলে ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। গুলিতে তাঁর ডান পায়ের হাঁটুর অংশে আঘাত লাগে।

আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

জেলে ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার পূর্ব দিকে নাফ নদীর মিয়ানমার জলসীমায় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। জেলেদের দাবি, এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের মাছ ধরা থেকে বিরত থাকতে ধাওয়া দেন।

পরে জেলেরা সেখান থেকে বাংলাদেশ জলসীমার দিকে ফিরে আসার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন তাঁরা। এ সময় একটি গুলি ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। এতে তিনি আহত হন।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর সুইচগেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেন। ফিরে আসার সময় গুলি ছোড়া হলে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

1

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রা

2

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

3

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

4

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

9

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

10

পবিত্র শবে বরাত আজ

11

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

12

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

13

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ন

14

ঢেউয়ের সুরে আজানের অপেক্ষা : কক্সবাজার সৈকতে ইফতারের মিলনমেল

15

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

16

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

17

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দ

18

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর, বিদ্যুৎ ও জ্বালানি

19

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

20