. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেলায় ১৮টি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া চৌধুরী।

তিনি জানান, কক্সবাজার জেলায় ১২৩টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১৫ হাজার ৫৪ জন প্রার্থী। সে হিসেবে জেলায় একটি পদের জন্য গড়ে ১২২ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। দেড় ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ পরীক্ষার পূর্ণমান ৯০।

উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী গত ২ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা স্থগিত করে। পরবর্তীতে আজ নতুন তারিখে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রাথমিক শিক্ষা অফিসের একজন কর্মকর্তা, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নারী পরীক্ষার্থীদের তল্লাশির জন্য একজন করে নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

জেলায় কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি (কেন্দ্র–১) ১,০০০ জন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি (কেন্দ্র–২) ৮২৮ জন, কক্সবাজার সিটি কলেজ ১,৮৯০ জন, কক্সবাজার সরকারি কলেজ ২,০৩০ জন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬৮৩ জন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ৫৬০ জন, কক্সবাজার সরকারি মহিলা কলেজ ৭০০ জন, কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ৫৫০ জন, হাশেমিয়া কামিল মাদ্রাসা ৭২২ জন, কক্সবাজার মডেল হাইস্কুল ৯৩০ জন, কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ৯৬৫ জন, আদর্শ মহিলা কামিল মাদ্রাসা ৬০০ জন, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা ৭৪০ জন, খুরুস্কুল হাইস্কুল ৯৬৫ জন, পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় ৫৫৮ জন, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ৩৪০ জন, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় ৬৪৬ জন এবং দক্ষিণ খুরুস্কুল মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত এসএমএস পাঠানো হয়েছে। পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, হাতঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, পার্স বা ভ্যানিটি ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া চৌধুরী পরীক্ষার্থীদের যে কোনো ধরনের প্রতারণা বা দালালচক্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

1

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

2

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

3

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

4

নির্ধারিত সময়ে উপস্থিত হননি জামায়াত আমীর, কক্সবাজারে জনসভাস্

5

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

6

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

7

দেশের স্বার্থে খালেদা জিয়া যেসব পদক্ষেপ নিয়েছিলেন

8

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

9

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

10

‘১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস, মানুষ বুঝে বলে পরিবর্ত

11

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

12

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

13

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

14

টেকনাফে নৌ অঞ্চল কমান্ডার -গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠ করতে

15

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্

16

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী সব জাহাজ ত্রুটিযুক্ত: ঝুঁকি নিয়ে

17

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

18

আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত

19

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা, মানতে হব

20