. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না: মোদী

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) অনড় থাকলেও, বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট সরকার। তারা স্পষ্ট বলে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না। Standardized& Admissions Tests

সরকারের শীর্ষ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিশ্চিত করেছে যে, ৫৭ বছর বয়সী এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই ও সরকার তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছে।

সিজেপি ও আন্দোলনরত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আন্দোলন প্রত্যাহার বা রাজপথ ছাড়ার প্রথম ও প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্তকরণ। তবে সরকারের শীর্ষ সূত্রগুলো এই সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিয়ে ইঙ্গিত দিয়েছে যে, এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মেনে নেওয়ার পথ সরকার বেছে নেবে না।

শীর্ষ সরকারি সূত্র এনডিটিভি-কে জানিয়েছে, সরকারের দৃষ্টিকোণ থেকে ‘পদত্যাগ নেওয়া হলো সবচেয়ে সহজ সিদ্ধান্ত।’ সরকারের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে উক্ত শীর্ষ কর্মকর্তা বলেন, দেশের জনগণ আমাদের ওপর আস্থা রেখে ম্যান্ডেট দিয়েছে ও আমরা সেই অনুযায়ী কাজ করে দেখাবো। Education

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ করার পাশাপাশি পরীক্ষা পরিচালনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)-র সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারি সূত্রটি আরও যোগ করে জানান, জাতীয় পরীক্ষা সংস্থার নানা ধরনের সমস্যা ও ত্রুটিগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করছে সরকার, এবং খুব শীঘ্রই এসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে। প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত একাধিক চক্র ও গ্যাংকে আমরা এরই মধ্যে ধরে ফেলেছি ও তাদের নেটওয়ার্ক ধ্বংস করেছি। এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

1

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

2

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

3

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

4

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

5

রোহিঙ্গাদের ফুটবল ম্যাচ উপভোগ করলেন নিরাপত্তা উপদেষ্টা

6

ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার

7

স্থগিত সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

8

৩৬ দিন সাগরে ভেসে থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে করলো মহেশখা

9

চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে: তারেক র

10

হাদির সমাধিস্থলে তারেক রহমান

11

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

12

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১

13

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

14

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

15

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

16

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

17

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

18

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শাম

19

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

20