. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

জুলাই যোদ্ধা মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। 

মাহাদী হাসানকে মুক্তি না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখবেন বলে জানান আন্দোলনকারীরা। 

এর আগে মাহাদী হাসানকে মুক্তি দিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়াও মাহাদী হাসানের মুক্তির দাবিতে আগামীকাল রবিবার শাহবাগ মোড়ে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিকেল সাড়ে ৩টার দিকে এ আন্দোলনের ডাক দেয় জুলাই মঞ্চ নামের একটি সংগঠন। 

মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

1

পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার

2

ঘুষের টাকা ফেরত চাওয়ায় কারাদণ্ড, মুক্তি পেলেন সেই মা-মেয়ে

3

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

4

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

5

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

6

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

7

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

8

কক্সবাজারের আইকনিক রেলস্টেশন: ‘লাভের গুড়’ শেষ পর্যন্ত কার ঘর

9

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

10

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

11

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শ

12

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

13

পেকুয়ার আলোচিত হত্যা মামলার আসামি সিফাত টেকনাফে গ্রেফতার

14

পেকুয়ায় অবৈধ বাঁধ অপসারণ: স্বস্তিতে ১০ হাজার মানুষ

15

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

16

দাম বাড়ল এলপি গ্যাসের

17

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরা

18

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

19

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

20