. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে পাহাড়ধস-বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান জেলা ইউনিট।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুমে এ ত্রাণ বিতরণ করা হয়।

রেড ক্রিসেন্টের দেওয়া সহায়তার মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিল সাত দিনের খাদ্যপ্যাকেট, এক সেট তৈজসপত্র, একটি তারপলিন, একটি মাদুর, একটি মশারি ও একটি ডিগনিটি কিট। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এসব সামগ্রী দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মুজিবুর রশীদ, সেক্রেটারি দৌলতুল কবির সিদ্দিকী, বান্দরবান জেলা কর্মকর্তা আসাদুল হায়দার চৌধুরী এবং এনডিআরটি (NDRT) ও ওয়াশ (WASH) হেডকোয়ার্টারের রোকসানা তিথি উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে আলীকদম উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সাম্প্রতিক টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কিছু পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে দুর্ভোগে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের পর দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া জরুরি। রেড ক্রিসেন্টের দেওয়া খাদ্য ও গৃহস্থালি সামগ্রী এসব পরিবারের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সস্তা দামে জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি এ দেশে চলবে না:

1

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

2

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

3

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

4

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

5

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

6

রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

7

চার মাস ধরে বন্ধ সড়কের সংস্কার, গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

8

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

9

কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না: চট্টগ্

10

একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের রুখে দেওয়ার: গোলাম পরওয়া

11

পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

12

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

13

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

14

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

15

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

16

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

17

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

18

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শাম

19

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

20