. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

নির্বাচনি মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিমান যোগে তিনি চট্টগ্রাম পৌঁছান।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নামেন। সাড়ে ৭টার মধ্যে তিনি বিমানবন্দর থেকে বের হয়ে যান।

বিমানবন্দরে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টমটমের চাকায় ওড়না পেচিয়ে কিশোরী পর্যটকের মৃত্যু

1

স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী

2

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

3

অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা

4

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

5

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী

6

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

7

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

8

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

9

অপরাধের মূলে মাদক-জুয়া, ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিক

10

কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

13

৯ দিনের বন্যায় কক্সবাজারে মাছ ও চিংড়ি খাতে ক্ষতি ৪৬ কোটি টাক

14

রামুর ধেছুয়াপালংয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

15

টেকনাফের কচ্ছপিয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি এমপি শা

16

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

17

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না ১১ দলের প্রার্থী কর্

18

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

19

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

20