. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন কক্সবাজার – ৩ (সদর-রামু-ঈদগাও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

রবিবার ( ৮ মার্চ ) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি আকস্মিক ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল পরিদর্শনকালে পরিবেশ উন্নত ও হাসপাতালকে সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মং টিংঞো, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শান্তনু চৌধুরীসহ কর্তব্যরত চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য কাজল বলেন, “হাসপাতালে সবার আগে রোগিদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। হাসপাতালের সব গেইট দিয়ে মানুষ ঢুকলে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে এজন্য একটি গেইট দিয়েই সবাইকে প্রবেশ করাতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব‍্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে।

তত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে লুৎফুর রহমান কাজল বলেন, আমি আপনাদের লোক, আপনাদের পাশে থেকে রোগিদের সেবা করতে চাই। হাসপাতালের সমস্যাগুলোর একটা তালিকা দেন। সমস্যা সমাধানে আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো “।

কথা বলার ফাঁকে তিনি কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্ন কর্মকর্তার সাথে মোবাইলে কথা বলেন এবং হাসপাতালের অভ্যন্তরে চব্বিশ ঘণ্টা পরিস্কার -পরিচ্ছন্ন রাখতে নির্দেশ প্রদান করেন।

এর আগে তিনি লিফটের নিচে পড়ে নিহত কহিনুর আক্তারের খবরা-খবর নিতে মর্গে যান। এমপি’কে দেখে ছুটে আসেন কোহিনুরের আত্মীয়স্বজন। তাঁদের শান্তনা দিয়ে এমপি বলেন, একটু ধৈর্য্য ধরেন কর্তব্যে গাফেলতি থাকলে কাউকে ছাড় দেয়া হবে না, আইনানুযায়ী সব হবে।

সদর হাসপাতালের আরএমও জানিয়েছেন, আড়াইশ শয‍্যার এই হাসপাতালে প্রতিদিন অনেকবেশী রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন।

গত শনিবার ৬৯২ জন রোগী চিকিৎসা নিয়েছেন। কিন্তু, চিকিৎসক সংকটের কারণে, রোগীর চাপ সামলাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয়৷ আউটসোর্সিং’ এও কর্মচারি সংকট রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

1

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

2

খালা বেলি ও খালু এরশাদের ইয়াবা পাচার করছিলো কলেজ ছাত্রী শরীফ

3

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

4

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

5

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১,

6

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

9

পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

10

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

11

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

12

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার সদস্য নিহত

13

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

14

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

15

টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ইয়াবা উ

16

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

17

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

18

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20