. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস এলাকায় উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩০ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে ঝিলংজা ইউনিয়নের উত্তরণ গেইটের সামনে এ ঘটনা ঘটে। অপহৃত শিক্ষার্থীর নাম আফরিন সুলতানা সাইমা (১৬)। সে স্থানীয় নতুন জেল গেট এলাকার মো. শাহাব উদ্দিনের মেয়ে।

পারিবারিক ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাইমা তার ছোট ভাই সোহরাব হোসাইন ও সহপাঠী তানিম ছিদ্দিকা মমিসহ স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। তারা স্কুল গেটের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা জেল গেট এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মো. রাশেদ (২৪) ও তার ৪-৫ জন সহযোগী তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা সাইমাকে জোরপূর্বক একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। এ সময় সাইমার ছোট ভাই ও সহপাঠী বাধা দেওয়ার চেষ্টা করলে অপহরণকারীরা অস্ত্র প্রদর্শন করে ও প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর পিতা মো. শাহাব উদ্দিন জানান, অভিযুক্ত রাশেদ বর্তমানে তাদের আত্মীয় সুলতান আহমেদের জায়গায় পাহারাদার হিসেবে সপরিবারে বসবাস করছিল। সে দীর্ঘদিন ধরে সাইমাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ইতিপূর্বে সামাজিকভাবে মৌখিক সমাধান করা হলেও রাশেদ তা মানেনি। এই ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলায় রাশেদ ছাড়াও তার বাবা, মা এবং এক ঘনিষ্ঠ বন্ধুসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ও যৌন লালসা চরিতার্থ করতে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে অপহৃত ছাত্রীর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয় ব্যক্তি অপহৃত ছাত্রী বা অপহরণকারীর সন্ধান পেলে ০১৮৩৫-০০৮৯১৭ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুর ধেছুয়াপালংয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

1

শেষ সভার জনসমুদ্রে উখিয়া-টেকনাফে আনোয়ারীর ইনসাফ প্রতিষ্ঠার ঘ

2

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

3

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

4

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রা

5

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

6

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

7

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ

8

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

9

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্

10

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

11

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

12

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

13

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর

14

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

15

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদ

16

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্

17

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

18

হোয়াইক্যংয়ে ২ লাখ ইয়াবাসহ একজন আটক

19

কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, ছাঁটাই হাজারো শ্র

20