. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে হঠাৎ এলপিজির দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে গ্রাহকরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহর ও আশপাশের উপজেলাগুলোতে হঠাৎ করেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম বেড়ে গেছে। সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।

বর্তমানে কক্সবাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ২ হাজার ৫০ টাকা থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। যা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের তুলনায় প্রায় দ্বিগুণ। খুচরা বিক্রেতারা বলছেন, তারাও উচ্চ দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন।

কক্সবাজার শহরের একজন গ্যাস ব্যবসায়ী মনজুর রহমান বলেন, “পাইকারি বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় ১ হাজার ৯০০ টাকায়। এর সঙ্গে পরিবহনসহ অন্যান্য খরচ যোগ হলে কম দামে বিক্রি করা সম্ভব হয় না।”

এদিকে এলপিজি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সরওয়ার কামাল সিকদার টিটিএনকে বলেন, বড় গ্যাস কোম্পানিগুলো এলসি খুলতে না পারায় সরবরাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী পরিবহনের সময় গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে। এসব কারণেই বাজারে দাম বেড়েছে বলে তিনি দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও আহ্বান জানান তিনি।

অন্যদিকে, বিইআরসি জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রোববার সন্ধ্যা থেকে কার্যকর হওয়ার কথা। তবে কক্সবাজারের বাজার পরিস্থিতি এই সরকারি সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে।

দাম বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। অনেক পরিবার আবারও লাকড়ির চুলায় রান্নায় ফিরে যেতে বাধ্য হচ্ছে। শহরের রুমালিয়ার ছড়া এলাকার বাসিন্দা বুলবুল আক্তার বলেন, “দুই হাজার টাকা দিয়ে গ্যাস কেনা আমার পক্ষে সম্ভব না। তাই বাধ্য হয়ে লাকড়ির চুলায় রান্না করছি।”

বিইআরসির তথ্যমতে, জানুয়ারি মাসে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজির দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছিল।

সরকারি নির্ধারিত মূল্য ও স্থানীয় বাজারদরের এই বড় পার্থক্য নিয়ে ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বাজার তদারকি ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

1

জমি বিরোধের জের: খুনিয়াপালংয়ে শ্রমিকলীগ নেতার হামলায় ছাত্রদল

2

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

3

উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

4

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

5

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

6

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

7

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক ২

8

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

9

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

10

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

11

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

12

শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

13

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

14

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র ক

15

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

16

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত : চরমোনাই

17

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

18

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

19

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

20