. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেলায় কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

আদালতে মামলা করার আগে সাতটি নির্দিষ্ট বিষয়ে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। ২০২৬ সালের সংশোধিত আইনের তফসিল অনুযায়ী, পারিবারিক বিরোধ, বাড়িভাড়া, বণ্টন, পিতা-মাতার ভরণপোষণ ও যৌতুকসহ সাতটি বিষয়ে এ বিধান প্রযোজ্য হবে।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) থেকে কক্সবাজারসহ দেশের ১০টি জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে নির্ধারিত এসব বিষয়ে আদালতে মামলা করার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোকে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

মামলা জট কমাতে সরকারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বর্তমানে দেশে মামলার জট সাড়ে ৪ মিলিয়নের বেশি। আগামী এক বছরের মধ্যে তা কমিয়ে ২ মিলিয়নে নামিয়ে আনার আশা করা হচ্ছে।

মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দেশের ১০টি আদালতের বিচারক ও আইনজীবীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তাঁরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

কক্সবাজারে এ উপলক্ষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইনগত সেবা বিষয়ে বক্তব্য দেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মন্নান।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিচারক, আইনজীবী ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মামলা-পূর্ব মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হলে আদালতে নতুন মামলার চাপ কমার পাশাপাশি বিচারপ্রার্থীদের সময় ও অর্থও সাশ্রয় হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

1

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

2

“মানবতার মুক্তির বার্তা দিতে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আস

3

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আশাবাদী ফিফা সভাপতি

4

টেকনাফে রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার: জরিমানা

5

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

6

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

7

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

8

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

9

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

10

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্

11

স্থগিত সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

12

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

13

ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে

14

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

15

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

16

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

17

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না ১১ দলের প্রার্থী কর্

18

আজ থেকে শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচি

19

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

20