. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে, সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে এ প্রতিশ্রুতি দলটির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের আয়োজনে চকরিয়া–পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি। ইতিমধ্যে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও দলটি পর্যালোচনা করবে। তিনি বলেন, বিশ্ব এখন ডিজিটাল হয়ে উঠেছে; মুহূর্তেই তথ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা জরুরি, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

তিনি আরও বলেন, ১৯৯১ সালের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে। তবে গত ১৬–১৭ বছরে গণমাধ্যম দলীয়করণের শিকার হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। গণমাধ্যমের মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সাংবাদিকরা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন।’

অনুষ্ঠানে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ চকরিয়া–পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

1

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

2

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

3

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

4

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

5

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

6

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

7

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

8

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

9

বুধবার বাদে যোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা

10

আগস্টে বঙ্গোপসাগরে দুই লঘুচাপ, কয়েক অঞ্চলে স্বল্পমেয়াদি বন্য

11

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর

12

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

13

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

14

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

15

পদত্যাগ করেছেন আইজিপি

16

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে এক ব্যক্তি গ্রেপ্তার

17

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

18

দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

19

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

20