. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মজুরি বৃদ্ধির ঘোষণার পরও গাজীপুরে শ্রমিকদের অবরোধ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা এলেও শ্রমিকদের অসন্তোষ কমেনি। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্নস্থানে অবরোধ সৃষ্টি করেন তারা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা।

বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, তিনসড়কসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। একই সঙ্গে শ্রীপুরের কয়েকটি এলাকাতেও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি বিবেচনায় আজকের জন্য বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে মঙ্গলবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া, মেম্বারবাড়ি ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায়।

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল মঙ্গলবার রাতে বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

1

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

2

দেশের গণ্ডি পেরিয়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য, লামায় সংবর্ধিত কৃত

3

একটি দল নারীর ক্ষমতায়নের কথা বললেও তারাই এখন নারীর উপর সহিংস

4

২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোব

5

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

6

যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানেই: প

7

আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি

8

স্বপ্ন ছিল দেশসেরা হওয়ার, পেকুয়ায় সেরা মাহাথির আরশী

9

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

10

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

11

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

12

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

13

সরকারি সফরে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া যাচ্ছেন সেনাপ্রধান

14

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

15

কক্সবাজারে এপেক্স ক্লাব অব বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

16

মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়

17

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা

18

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

19

নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন নগরী গড়তে 'কউক'র সেমিনার

20