. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Nov 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ আটক ৪

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কারান্তরীণ আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের যুবলীগ নেতা এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন, আবদুর রহমান বদির ছেলে নিসিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিন, বদির সহযোগী ও ছোট ভাই সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের আটক করা হয়।

পুলিশের ভাষায়, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওই চারজন সিলেট নগরীতে অবস্থান করছেন- এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান করা হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন। পরে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে গ্র্যান্ড প্লাস হোটেল থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 ধৃত শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি।

পুলিশ সূত্র মতে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্লাস হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু করা হয়। ওই সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির সাংবাদিকদের বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তাঁর দুই ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।

তিনি নিশ্চিত করেন, তারা সিলেট নগরীতে অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান করা হয়। ওই সময় গ্রেপ্তার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন।

তিনি দাবি করেন, প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে গ্র্যান্ড প্লাস হোটেল থেকে তাদের আটক করা হয়।

ওসি বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন।

পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্

1

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

2

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

3

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

4

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

5

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধ

6

হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

7

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

8

দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্

9

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে মাউশির জরুরি নির্দে

10

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৬ দিন বন্ধ

11

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

12

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

13

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

14

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

15

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

16

সংবাদ সম্মেলন করে গোপালগঞ্জের জামায়াত নেতার পদত্যাগ

17

সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার, আপিল বিভাগে ঝুলছে চূড়া

18

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

19

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ৩৯ হাজার টাকার সার জব্দ করেছে বিজি

20