. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বিগত ১৭ বছর বিশ্ববিদ্যালয়গুলাতে ছাত্রদলকে কোন সাংগঠনিক কার্যক্রম করতে দেয়া হয় নাই। এসময় নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।


শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট হতে পারছি না। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলেরও অনেক নেতাকে হত্যা করা হয়েছে। আমরা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও খুব জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা আশা করব সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এ ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে তারা কাজ করবেন।'

তিনি আরও কলেন, 'বিএনপি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চেয়েছিল, সেভাবেই হয়েছে। যে সংস্কারগুলো নিয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেগুলো অনেক আগেই বিএনপি তার ৩১ দফার মধ্যে তুলে ধরেছে। সংস্কার চলমান প্রক্রিয়া সেখানে বিএনপির পক্ষ থেকে না বলার কোন যৌক্তিকতা নেই।'


নিরাপত্তা ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, 'আমি নিজের নিরাপত্তার জন্য কোন বুলেটপ্রুফ জ্যাকেট পরছি না। যেহেতু অনেক রাজনৈতিক দলের নেতার উপর আক্রমণ করা হচ্ছে সে কারণেই অনেকেই হয়তো নিজের নিরাপত্তার জন্য বুলেটপ্রুপ জ্যাকেট পরিধান করছেন।'

তিনি বলেন, 'তারেক রহমানের উত্তরবঙ্গের এই সফর খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের নেতা কর্মীদের আরও উজ্জীবিত করবে। তারেক রহমানের এটি ব্যক্তিগত সফর, তিনি জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন এবং সেই সাথে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।'

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারন সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

1

উখিয়া সীমান্তে পরিত্যক্ত ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

2

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

3

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

4

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফু

5

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

6

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

7

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

8

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক

9

টেকনাফে নৌ অঞ্চল কমান্ডার -গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠ করতে

10

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

11

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

12

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

13

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

14

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

15

স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী

16

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

17

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

18

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

19

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

20