. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ঈদগাঁও প্রতিনিধি

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত পরিমাণের চেয়ে কম ওজনে গ্যাস সরবরাহের অভিযোগে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪০ ও ৪৬ ধারায় তিনজন ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

প্রশাসন সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করা এবং বাজারে ন্যায্যমূল্য বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারে নৌবাহ

1

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

2

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

3

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

4

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শ

5

সদর থানার অভিযানে ২৪ ঘণ্টায় চোর, ছিনতাইকারী, মাদকসেবীসহ গ্রে

6

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

7

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

8

দুর্নীতি মামলায় টেকনাফের জাফর আহমদের ৭ বছরের কারাদণ্ড

9

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

10

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

11

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

12

শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মা

13

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দ

14

লোহাগাড়ায় মন্দিরসংলগ্ন পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

15

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

16

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

17

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাবে রাষ্ট্রপ

18

পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

19

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

20