. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

টেকনাফ প্রতিনিধি
টেকনাফের পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে সুমাইয়া আক্তার(১৮)নামে স্থানীয় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 

শুক্রবার (১৬জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মো:ছিদ্দিকের মেয়ে।

নিহত তরুণীর বাবা মো:ছিদ্দিক বলেন,শুক্রবার সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে খোশগল্পে মেতেছিলেন। ওই সময় পাহাড়ী সশস্ত্র দুর্বৃত্তের ছোড়া গুলি সুমাইয়ার বুকে লাগলে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে মানব পাচারকে কেন্দ্র করে পাহাড়ে দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিকাল থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। তাদের ছোড়া গুলিতে সুমাইয়া নামে ওই তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়। 

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন জানান,গুলিবিদ্ধ তরুণীর বুকে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নির্বাচনী পথসভা

1

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

2

কক্সবাজার সিটি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

3

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

4

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

5

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

6

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

7

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

8

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

9

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ

10

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

11

পেকুয়ায় ১০ মিনিটের আগুনে পুড়ে ছাই করাতকল

12

আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত

13

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ১৫ আগস্ট বিএনপির দোয়া-মিলাদ

14

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

15

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

18

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

19

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

20