. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আইস ও বিদেশি মদ উদ্ধারের অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পালংখালী এলাকার একটি পেট্রোলপাম্পসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়।

এর আগে ২ সেপ্টেম্বর রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ ও শাহপরীর দ্বীপ কোস্টগার্ড জালিয়ারদ্বীপ এবং এর আশপাশের কেওড়াবাগান এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার করা মাদক ও জব্দ করা বোটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

1

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে ব

2

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

3

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

4

যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

5

কলাতলীর ছড়া থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

6

অপরাধীচক্রের রক্তচক্ষু উপেক্ষা করে শতভাগ পেশাদারিত্ব নিয়ে ট

7

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ

8

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

10

সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

11

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

12

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

13

বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

14

কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি

15

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

16

৩৬ দিন সাগরে ভেসে থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে করলো মহেশখা

17

ড. মুহাম্মদ ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রা

18

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

19

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

20