. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাফ নদীতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে টেকনাফে যুবকের পা বিচ্ছিন্ন

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে হানিফ (২৫) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত হানিফ হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে। তিনি নাফ নদীতে স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছের প্রজেক্টে কাজ করার সময় হঠাৎ নদীর মধ্যে একটি মাইন বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হওয়ার খবর আমরা স্থানীয়দের মাধ্যমে পেয়েছি।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে নাফ নদী ও আশপাশের সীমান্ত এলাকায় পুঁতে রাখা মাইন এখনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তারা অবিলম্বে ওইসব এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

1

খালা বেলি ও খালু এরশাদের ইয়াবা পাচার করছিলো কলেজ ছাত্রী শরীফ

2

ফাইনালে মাঠে নামার আগেই মেসির রেকর্ড

3

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

4

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

5

মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি, সম্মাননা পেলেন কক্সবাজার সদর

6

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

7

দেশের স্বার্থে খালেদা জিয়া যেসব পদক্ষেপ নিয়েছিলেন

8

ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএসসহ আহত অন্তত ৩১

9

শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

10

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

11

বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চকরিয়া ইউনিক হাসপাতালের

12

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অব

13

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

14

গর্জনিয়ায় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতর

15

ঈদ উদযাপনে নিজ জেলায় পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ

16

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

17

ইসি-সরকারের সমন্বয়হীনতায় জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট ঝুঁকিত

18

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

19

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

20