. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ ওয়াসিমের কবরে পেকুয়া উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

পেকুয়া প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার সন্তান ওয়াসিম আকরামের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়েছে পেকুয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মোরারপাড়া এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ও বীর মুক্তিযোদ্ধা রমিজ আহমদ।

পরে শহীদ ওয়াসিম আকরামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনে অংশ নিয়ে প্রাণ হারান পেকুয়ার কৃতি সন্তান ওয়াসিম আকরাম। চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিতি পাওয়া এই তরুণের আত্মত্যাগ স্মরণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন তাঁরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

1

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

2

নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

3

ঢাকার প‌থে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী, যোগ দে‌বেন শপথ অনুষ

4

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

5

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

6

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

7

তারেক রহমানের মহেশখালী সফর ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

8

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

9

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

10

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

11

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

12

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

13

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

14

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

15

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

16

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

17

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

18

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চার দিনের কর্মসূচি শিবিরের

19

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজ

20