. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ গেজেট প্রকাশ করা হয়। এখন চলছে নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি। কবে নাগাদ শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নিয়ে সরকার ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

এদিকে শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে। এর পরে যাবে না।’

শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কাজও শুরু হয়েছে উল্লেখ করে প্রেসসচিব জানান, শপথের প্রস্তুতির কাজ গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে।

আজ শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। প্রধান উপদেষ্টা কালকেও কাজ করেছেন, আজকেও করছেন। টিম কাজ করছে, কেবিনেট কাজ করছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

1

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

2

কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ

3

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

4

রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

5

টেকনাফে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

6

রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

9

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

10

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

লামায় সিএনজির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত

12

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

13

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

14

ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

15

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

16

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

17

পেকুয়ায় ১০ মিনিটের আগুনে পুড়ে ছাই করাতকল

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20