. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, প্রকল্প পরিচালকসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

কক্সবাজার সমুদ্রসৈকতের বালির ওপর বিভিন্ন স্থাপনা নির্মাণের মাধ্যমে সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করা হচ্ছে—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিটের শুনানি শেষে ২০১১ সালে আদালত বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং বালির মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেন।

এর আগেও ওই আদেশ অমান্য করে সমুদ্রসৈকতের বালির মধ্যে স্থাপনা নির্মাণ করা হলে আদালতের নির্দেশে দুই দফায় সেসব স্থাপনা অপসারণ করা হয়।

আদালতের নির্দেশনা বহাল থাকা সত্ত্বেও কক্সবাজার পৌরসভা একটি প্রকল্প গ্রহণ করে এবং জাইকার অর্থায়নে পুনরায় নির্মাণকাজ শুরু হয়েছে—এমন প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান, প্রকল্প পরিচালক রাশিদুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি তাকাহাসকি জানকোকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নোটিশে উল্লেখ করা হয়, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এবং এর আগে দুই দফায় আদালতের নির্দেশে বালির মধ্যে নির্মিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হলেও কক্সবাজার পৌরসভার উদ্যোগে আবারও আদালতের নির্দেশ অমান্য করে বালির মধ্যে নির্মাণকাজ শুরু করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আদালত অবমাননার শামিল।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশটি সংশ্লিষ্টদের ই-মেইলের পাশাপাশি ডাকযোগেও পাঠানো হয়েছে। নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

1

দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানা

2

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

3

গর্জনিয়ায় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতর

4

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

5

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৯০ হাজার ইয়াবা, জঙ্গলে ব্যাগ ফেলে পালা

6

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

7

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

8

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

9

লামায় ২০ নারীর হাতে সেলাই মেশিন, সঙ্গে ফলদ চারা

10

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

11

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১

12

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

13

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

14

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

15

পেকুয়ায় বন্যা পরিস্থিতি: যেখানে শুকাচ্ছে, সেখানেই ক্ষতচিহ্

16

বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কক্সবাজার

17

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

18

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

19

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জ

20